Date & Time - June 20, 2013 -  

Send us an email...

Sending your message. Please wait...

Thanks for sending your message! We'll get back to you shortly.

There was a problem sending your message. Please try again.

Please complete all the fields in the form before sending.

সুস্থ শরীরে বেঁচে আছেন বলে নিজেকে ভাগ্যবতীই মনে করেন এঞ্জেলিনা

অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি হয়তো তার ৬ সন্তান এবং সঙ্গী ব্র্যাড পিটকে নিয়ে এখন সুখেই ঘরকন্না করছেন, কিন্তু এই সফল তারকার জীবনও একটা সময়ে ছিলো মাদকের মরণনেশায় আচ্ছন্ন। মাদকাসক্তির ভয়াল হাত থেকে মুক্ত হয়ে এখনো সুস্থ শরীরে বেঁচে আছেন বলে নিজেকে ভাগ্যবতীই মনে করেন তিনি। সম্প্রতি সিবিএস এর ‘সিক্সটি মিনিটস ’- এ নিজের সম্পর্কে এসব চমকপ্রদ তথ্যই জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই হলিউডি তারকা। খবর টাইমস অফ ইন্ডয়া’র।

নিজের জীবনের অন্ধকার সেই অধ্যায়ের বর্ণনা দিয়ে জোলি বলেছেন, ‘আমি বড়ই কঠিন, অন্ধকারাচ্ছন্ন সময় পার করেছি আমার জীবনে। তার পরেও অল্প বয়সে আমার মৃত্যু হয়নি, এখনো বেঁচে আছি আমি। আমি তাই খুবই ভাগ্যবতী। অনেক অনেক মানুষ এবং শিল্পী রয়েছেন যারা এরকম সময় কাটিয়ে উঠে বেঁচে থাকতে পারেননি, অল্প বয়সেই তাদের মৃত্যু ঘটেছে।’

জোলির ভাষ্যে, ‘অতীতে আমি প্রায় সব ধরনের মাদক যেমন কোকেন, হেরোইন, এক্সট্যাসি- এর সবই নিয়েছি। এমনসব বিপজ্জনক সময় পার করেছি, যখন আমার মৃত্যু হতে পারতো। কিন্তু তার পরও আমি বেঁচে আছি।’

বর্তমানে শান্ত এবং স্বাভাবিক জীবন-যাপনে অভ্যস্ত এই তারকা আরো বলেছেন, ‘আমার মধ্যে এখনো সেসব বিপজ্জনক প্রবণতা আছে, তবে তা খুবই সীমিত। আমার এবং ব্র্যাডের ব্যক্তিগত অ্যাডভেঞ্চারেই সীমাবদ্ধ সেগুলো।’

 এই রিপোর্ট পড়েছেন  1196 - জন
WEBSBD.NET
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!